• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঢাবি’র ডাকসু নির্বাচন উপলক্ষে আদিবাসী শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে এক সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2019   Saturday

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন(ডাকসু) উপলক্ষে আদিবাসী শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

রোববার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জেউন্স রিচার্স ঘাগড়া।  পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক সুলভ চাকমার সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) ঢাকা মহানগর শাখার সভাপতি নিশৈ মংমারমা। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মুরমু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর শান্তি চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি কিংশুক চাকমা, হিলউইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রুনি চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটিরসহ-দপ্তরসম্পাদক জয়শ্রী চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি অসিম রায় ত্রিপুরা, বাগাছাস ঢাকা মহানগরের সহ-সভাপতি সাইমন রিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী গিয় প্রুমারমাসহ আদিবাসী শিক্ষার্থীরা।

 

সংবাদ সম্মেলন আসন্ন ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের নয় দফা দাবী উপস্থাপন করা হয়। সেগুলো হল আদিবাসী শিক্ষার্থীদের মধ্য থেকে যেন ডাকসুতে ন্যুনতম প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদে রজন্য শতকরা ৫ভাগ শিক্ষা কোটা বাস্তবায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক আবাসিক সিট সংরক্ষিত রাখা,আদিবাসী নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আবাসিক সিট সংরক্ষিত রাখা, আদিবাসী শিক্ষার্থীদের বিপুল অংশের হল সংযুক্তি থাকে জগন্নাথ হলে। তাই জগন্নাথ হলে নির্মিতব্য রবীন্দ্র ভবনে আদিবাসী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ সিট সংরক্ষিত রাখা,বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির সাথে মূল ধারার সংস্কৃতির মেল বন্ধনের লক্ষ্যে সক্রিয় আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম চর্চা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্দিষ্ট কক্ষ রাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সহযোগীতা প্রদান,ভাষা বিজ্ঞান বিভাগের অধীনে আদিবাসী ভাষা ও সংস্কৃতি সংগ্রহ শালা নির্মান করা। ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীতে আদিবাসী বিষয়ক নানান জার্নাল ও পুস্তক সংরক্ষিত রাখা

 

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধানতম সামাজিক উৎসব (বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-বিষু) উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ে ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমতল অঞ্চলের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসবগুলো পালন করার জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা  রাখা এবং অসচ্ছল আদিবাসী শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড চালু করে  বৃত্তির ব্যবস্থা  করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ