• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

পার্বত্যাঞ্চলে যক্ষ্মারোগ দূর করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2019   Wednesday

বুধবার রাঙামাটিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও যক্ষ্মা রোগী সনাক্তকরণে সাংস্কৃতিক কর্মীদের করনীয় শীর্ষক জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি ডায়াবেটিক সমিতির হাসপাতাল সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজনে নাটাব রাঙামাটি জেলা শাখার সভাপতি এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার। এসময় সহকারী সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি বক্ষব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুশোভন দেওয়ান ও সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা  বলেন,যক্ষ্মা শুধু একটি রোগ নয়, এটি একটি সামাজিক সমস্যাও। তাই পার্বত্যাঞ্চলে রোগটি নিয়ন্ত্রণ ও নির্মূলে প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। এই রোগ শুধু জীবাণুর কারণেই হয় না। দারিদ্র্য, অপুষ্টি, ঘন বসতি, অজ্ঞতা, অসচেতনতাসহ বিভিন্ন উপসর্গ এর সঙ্গে জড়িত। শহরে ও দূর্গম এলাকার অনেক পরিবার এখনও যক্ষ্মা রোগ শনাক্তের বাইরে থেকে যাচ্ছে।

 

সভায় বক্তারা আরো বলেন, সমাজে প্রতিটি মানুষ যদি সচেতন হয় তা হলে যক্ষ্মা নির্মুল কোন বিষয় নয়। আর সরকারের একার পক্ষে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল সম্ভব নয়। সামাজিক দায়িত্বের জায়গা থেকে সরকারের পাশাপাশি এনজিও, নাগরিক সমাজ, সাংস্কৃতিককর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা নিতে হবে। সবার অংশীদারিত্ব নিশ্চিত করতে পারলে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সাফল্য আসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ