• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2019   Wednesday

বুধবার খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

 

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে খাগড়াছড়ি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, মহিলা সমিতিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অংশ নেন।

 

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তুরী, শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ব দেওয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিউদ্দিন আহম্মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, মো: রুবেল বিশ্বাস প্রমুখ।  মানববন্ধন থেকে বক্তারা ‘নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এদিকে মানিকছড়িতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে।

 

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো’ নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে।

 

বুধবার  সকাল ১১টায় উপজেলারের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আগামী ৮ ও ৯মার্চ দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলার ঘোষণা দেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হাসান মজুমদার, মহিলা বিষয়ক কর্মকতা মো. কামরুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামা প্রসাদ চাকমা, সমাজসেবা ফিল্ড সুপারভাইজার আব্দল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ