• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জলবায়ুর পরিবর্তন রোধে প্রাকৃতিক ও গ্রামীন বন সৃষ্টির বিকল্প নেই- মার্কিন রাষ্ট্রদূত

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2019   Thursday

জলবায়ুর পরিবর্তন রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে প্রাকৃতিক বন রক্ষার পাশাপাশি গ্রামীন বন সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাস্ট্রদূত আর্ল আর মিলার।


বৃহষ্পতিবার রাঙামাটির বরকল উপজেলার সদর ইউনিয়নের বেগেনাছড়ি গ্রামের ন- ভাঙা এলাকায় পাড়া বাসীদের উদ্যোগে ৩শ একর জায়গায় সৃষ্টি গ্রামীন সাধারণ বন(ভিসিএফ) পরিদর্শন কালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এসব কথা বলেন। তিনি আরো বলেন- ন-ভাঙা গ্রামের মানুষের অথিতি পরায়নতা দেখে মার্কিন রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীরা মুগ্ধ হয়ে গ্রামের মানুষদের ভূয়ঁসী প্রশংসা করেন। যদি কোন সময়ও সুযোগ হয় ন-ভাঙা গ্রামবাসীকে দেখতে আবার আসবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন রাস্ট্রদূত আর্ল আর মিলার।


ন-ভাঙা গ্রামীন সাধারন বন (ভিসিএফ) রক্ষা কমিটির সভাপতি গান্ধী কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূতের সফর সঙ্গী তার স্ত্রী মিশেল এডেলম্যান ইউএসএইডের বাংলাদেশের প্রধান ডরিগ ব্রাউন,ইউএনডিপি-সিএইচটির প্রকল্পের সহকারী পরিচালক প্রসেনজিত চাকমা, জেলা প্রশাসনের ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস,  ইউএনডিপি-সিএইচটিপির ক্লাষ্টার লিডার বিপ্লব চাকমা, ইউএনডিপি-সিএইচটিডিপির কর্মকর্তা ঐশ্বর্য চাকমা, ইউএনডিপি-সিএইচডিপির জেন্ডার কমিউনিটি প্রজেক্টের কর্মকর্তা ঝুমা দেওয়ান, বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, গ্রামের ওর্য়াড মেম্বার প্রিয় কান্তি চাকমা, বেগেনাছড়ি পাড়া উন্নয়ন কমিটির (পিডিসি) সভাপতি অনিল বিহারী চাকমা সাধারন সম্পাদক কালো বরন চাকমা গ্রামীন সাধারণ বন রক্ষা কমিটির সদস্য মমতা রানী চাকমা ও দীপিকা চাকমা সহ মার্কিন রাষ্ট্রদূতের বিভিন্ন দপ্তরের সফর সঙ্গী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকার জনসাধারনরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভার আগে মার্কিন রাস্ট্রদূত গ্রামের কৃষকদের ফসলী জমির উৎপাদিত পন্য বেগেনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পাড়াবাসীরা তাদের পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) ও গ্রামীন সাধারন বন রক্ষা কমিটির (ভিসিএফ) কার্যক্রম সহ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মার্কিন রাস্ট্র দূতের কাছে তুলে ধরেন।

 

অপরদিকে এক প্রেস ব্রিফিং এ রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ন সম্পর্ক রয়েছে  উল্লেখ করে বলেছেন, ইউএসএআইডি’র মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নসহ পিছিয়ে পড়া  জনগোষ্ঠীদের জীবন জীবিকা উন্নয়নের কাজ করে যাচ্ছে। বিশেষ করে এ অঞ্চলের শিক্ষা,স্বাস্থ্য,বনায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন প্রকল্পের সহায়তা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ অঞ্চলের জন্য এ প্রকল্পের সহায়তা অব্যাহত থাকবে।  

 

বিকালে মার্কিন রাস্ট্রদূত আর্ল আর মিলার রাঙামাটি জেনারেল হাসপাতালের ইউএসএআইডির প্রকল্প পরিদর্শন করার পর দুদিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্য রাঙামাটি ত্যাগ করেন।


--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ