• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2019   Tuesday

মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

 

মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে দিন ব্যাপী নানা আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এর পর  ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে বিশাল র‌্যালীসহকারে স্বাধীনতা  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এদিকে সকাল আটটায় খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এর পর পর শুরু হয় বিভিন্ন খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাসহ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় মু্িক্তযোদ্ধা ও বীরঙ্গনাদের সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানা, শিশু সদন সমূহে রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।

 

দিবসটি উদযাপনে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাষিত, আধা-স্বায়ত্বশাষিতসহ সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলনসহ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বীর শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ