• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে সহিংসতা ঘটনায় নিহত ও আহত পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে
সন্ত্রাসীদের ভূল স্বীকার করে স্বাভাবিক জীবনের ফিরে আসার আহ্বান সিইসি’র

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2019   Sunday

রাঙামাটির বাঘাইছড়িতে সাত খুনের ঘটনা মর্মান্তিক উল্লেখ করে সন্ত্রাসীদের ভূল স্বীকার করে স্বাভাবিক জীবনের ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরূল হুদা। তিনি বলেন, বাঘাইছড়িতে সংঘটিত হত্যাকান্ড একটি মর্মান্তিক ঘটনা। ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকান্ড কেউ যাতে পুনরাবৃত্তি না করতে পারে নির্বাচন কমিশন সেই বিষয়ে সর্তক রয়েছে।  ভবিষ্যতে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।

 

রোববার  বাঘাইছড়িতে নির্বাচনী সহিংতা নিয়ে নিহতদের  স্বজন ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন একেএম নুরুল হুদা এ কথা বলেন।

 

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি ও রক্তক্ষয়ী  সংঘাত পরিহারের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বন্দুকের নল দিয়ে কোন সমস্য সমাধান বয়ে আনে না। সন্ত্রীরা যে হামলা করেছে তার নিন্দা জানানো আমার ভাষা নেই। কোন আলোচনা থাকলে বসে আলোচনা করুন। যারা হামলা করেছে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। যারা হামলা করেছে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।

 

বাঘাইছড়ি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে নির্বচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন, নির্বাচন সচিব হেলাল উদ্দিন, চট্টগ্রাম এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মতিউর রহমান, রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 অনুষ্ঠানে  গেল ১৮ মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত ৭ জনের পরিবারকে সাড়ে ৫ লক্ষ টাকা, গুরুতর আহত ১৯জন ১ লক্ষ টাকা ও সাধারণ আহত ১৪জনকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

উল্লেখ,গেল ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যায় বাঘাইহাট থেকে উপজেলা সদরে ফেরার পথে  দীঘিনালা –মারিশ্যা সড়কের ৯ কিলো নামক স্থানে অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করলে ৭ জন নিহত ও ২৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ