• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নারীর জন্য সুবিধাজনক পরিবেশ তৈরী সরকারী কর্মকর্তাদের আইনী দায়িত্ব-ড.শামসুল আরেফীন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2019   Thursday

খাগড়াছড়িতে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, (সমন্বয় ও সংস্কার) ড মো: শামসুল আরেফিন, বলেছেন, নারীর জন্য সুবিধাজনক পরিবেশ তৈরী সরকারী কর্মকর্তাদের আইনী দায়িত্ব। সরকারী কর্মকর্তাদের নারী যাতে সহজেই এবং নির্ভীকভাবে তথ্যের জন্য আসে তার পরিবেশ সৃষ্টিতে মানসিকভাবে প্রস্তুত হবে। তিনি বলেন, তথ্য শুধু তৈরী নয় তার সংরক্ষন, ব্যবহার এবং আইন মোতাবেক ব্যক্তিকে প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও মতপ্রকাশ করেন।

 

বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ”তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি” প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী পরিষদ বিভাগ ও দি কার্টার সেন্টারের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি জেলার বিভিন্ন বিভাগের তথ্য প্রদানকারী কর্মকর্তাদের জন্য ১৭ এবং ১৮ এপ্রিল ২০১৯ শীর্ষক দুই দিনব্যাপি একটি প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) সোলতান আহমেদ-এর সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, তিনটি উপজেলার ইউএনওসহ সরকারের উচ্চ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা এবং দি কার্টার সেন্টার-এর  চিফ অফ পাটি সুমনা সুলতানা মাহমুদ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী আর সার্বিক উন্নয়নের জন্য নারীকে বাদ দিয়ে তা সম্ভব নয় তাই নারীকে তথ্য দিয়ে সহায়তা করে এগিয়ে নিয়ে যেতে হবে। তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখবেন এবং নারীর প্রতি আরো সংবেদনশীল আচরন করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ