• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপি’র ইফতার মাহফিলে বাধাদানের অভিযোগ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2019   Sunday

খাগড়াছড়ি জেলাশহরে বিএনপি’র পূর্ব-নির্ধারিত ইফতার মাহফিলে বাধা দানের অভিযোগ করেছেন, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।


রোববার বিকেলে ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী লিখিতভাবে খাগড়াছড়ি টাউন হল এবং হলের সামনের প্রাঙ্গন ব্যবহারের অনুমতি পাবার পরও পুলিশ আকস্মিক দুপুর ২টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দেখিয়ে স্থান পরিবর্তন করতে বাধ্য করে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শনিবার রাতভর কষ্ট করে নেতাকর্মীরা মঞ্চ থেকে শুরু করে সাজসজ্জা শেষ করেন। অথচ পুলিশ একটি ঠুনকো যুক্তিতে ইফতার মাহফিলের মাত্র চার ঘন্টা আগে আমাদের সবকিছু পন্ড করে দিয়েছে। এটি রাজনৈতিক-গণতান্ত্রিক শিষ্ঠাচার বর্হিভূত এবং চরম ঘৃনিত অপরাধ।


সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া এজন্য সরকারি দলের খাগড়াছড়ি জেলার শীর্ষ নেতৃবৃন্দকেও অভিযুক্ত করেন। তবে সব বাধা অতিক্রম করেও শেষতক বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে জেলা শহরের বিএনপি অধ্যুষিত কলাবাগান এলাকার মূল সড়কে শান্তিপূর্নভাবে ইফতার মাহফিল শেষ হয়।


ইফতার মাহফিলে ওয়াদুদ ভূইয়া ছাড়াও জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও কংচাইরী মাস্টার, সা: সম্পাদক এম. এন. আফসার, যুগ্ম-সম্পাদক সাবেক রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ, এড. আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সা: সম্পাদক ইব্রাহিম খলিলসহ জাতীয়তাবাদী ঘরানার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ইফতার মাহফিলে বাধা দানের বিষয়ে সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো টেলিফোনে জানান, বিএনপি’র ইফতার মাহফিলের মঞ্চ থেরি করার নামে তাঁরা জাতির জনকসহ জাতীয় চার নেতার আবক্ষ মূর্তিকে ঢেকে দেয়ায় আওয়ামীলীগের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়। তখন তাঁদেরকে (বিএনপি) টাউন হলের ভেতরে ইফতার মাহফিল করার অনুরোধ করা হলেও তাঁরা কলাবাগান মূল সড়কেই ইফতার মাহফিল সম্পন্ন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ