• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে স্বপ্নবুনন’র রামজান মাসের অনন্য উদ্যোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2019   Sunday

পবিত্র রমজান মাসে রাঙামাটিতে গরীব ও দুঃস্থদের মাঝে সা্হরী ও এক মাসের বাজার সামগ্রী বিতরণসহ নানান উদ্যোগ গ্রহন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন।

 

ক্ষুধা রেখে সা্হরী নয় সা্হরী হোক তৃপ্তিময়, এই স্লোগানে পহেলা রমজান দুয়ারে দুয়ারে স্বপ্নবুনন’র কর্মীরা গিয়ে  প্রথম পর্বে সা্হরী ও একমাসের বাজার সামগ্রী দুঃস্থদের হাতে তুলে দেন।  এর পর দ্বিতীয় পর্বে সদর উপজেলাসহ কাউখালী, বরকল ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করেন স্বপ্নবুনন’র কমীর্রা। এর পর  তৃতীয় পবে পর্ব কাঁচা বাজার ও মাংস বিতরণ করা হবে।

 

এসব বিতরণের পরিচালনা করেন স্বপ্নবুনন’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর তালুকদার মুন্না। এতে বিতরণের দাযিত্ব পালন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আলা উদ্দিন ও নাজিমুল ইসলাম সেতু।

 

এছাড়াও সংগঠনের সদস্য মোঃ নাহিম উদ্দিন আশিক,আলী আশ্রাফ আতিক, হাফেজ ইমাম হোসাইন কুতুবী, এইচ এম আসিফ তালুকদার, রবিউল ও জাকারিয়া পলাশ এবং কাউখালি উপজেলায় এনাম আহাম্মেদ খান,শাহরিয়ার ইমন রাসেল, আাকিব জাবেদ ও মেহেদী হাসান, বরকল উপজেলায়  রাজিব হোসেন, বিলাইছড়ি উপজেলায় মেহেদী হাসান দাযিত্ব পালন করেন।

 

প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আলা উদ্দিন জানান,সমাজের সকল ধনবান ব্যক্তিরা এগিয়ে আসেন ভবিষ্যতে এমন প্রকল্প আরো বৃহৎ আকারে করা সম্ভব।

 

তিনি আরো জানান, আসন্ন ঈদে এতিম ও দুঃস্থদের জন্য ঈদ বস্ত্র ও ঈদ বাজার সামগ্রী প্রদান করা হবে এবং যাকাত প্রদান করতে ইচ্ছুকরা যাকাত প্রদান করলে চলমান যাকাত সংগ্রহ ফান্ড এর উপর নির্ভর করে স্বনির্ভর  প্রকল্পের আওতায় ঈদ উপহার হিসেবে একটি পরিবারকে সম্পুর্ণ সাবলম্বী করে তোলা সম্ভব। তিনি যাকাত প্রদান করতে ইচ্ছুকদের “স্বপ্নবুনন’র অফিসিয়াল নাম্বার ০১৭৮৪৫৬৬৫৬৬-এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ