• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

রাঙামাটি জুরাছড়িতে কর্মশালায়
পার্বত্য এলাকায় কর্মসূখী ও গুনগত শিক্ষা নিশ্চিত করা বড় চ্যালেন্স

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2019   Monday

পার্বত্য এলাকায় কর্মসূখী ও গুনগত শিক্ষা নিশ্চিত করা বড় চ্যালেন্স। অদক্ষ শিক্ষক নিয়োগদান, বিদ্যালয়ের আবকাঠামো, দুর্গমতা, এলাকায় জনসাধারণের  অসচেতনতা হিসেবে এই চ্যালেন্সে মোকাবেলায় প্রধান প্রধান বাঁধা হিসেবে মনে করেন বক্তারা।

 

সোমবার রাঙামাটি জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায়  স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায়  বক্তারা এসব  মন্তব্য করেন।

 

জুরাছড়ি উপজেলার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃমাহাবুবুল হাই, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান ও সচিবগণ, হেডম্যান, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  কর্মশালায় উপজেলা রিসোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃমরশেদুল আলমের ধারা সঞ্চলনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।

 

এ সময় বক্তারা  বলেন, পাহাড়ে গুনগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক নিয়োগ বানিজ্য বন্ধ করে মেধা ভিত্তিতে দক্ষ শিক্ষক নিয়োগ প্রদান ও পার্বত্য এলাকায় বিশেষ নকশায় অবকাঠামো নিশ্চিত করতে হবে। এছাড়া অতিস্বল্প সময়ে প্রেষনে বদলী বদলী বন্ধে সুপারীশে উঠে আসে কর্মশালায়।

 

বক্তারা আরো বক্তারা বলেন, পার্বত্য এলাকায় ক্রমান্যয়ে নিরাপদ পানির সমস্যা দেখা দিচ্ছে। সরকার প্রতিবছর গভীর নলকুপ স্থাপন করলেও অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে। পানির প্রবাহ কমে যাওয়া এর প্রধান কারণ হিসেবে মনে করছেন তারা। গভীর নলকুপ স্থাপনের পাশাপাশি পানির প্রবাহ ধরে রাখতে সবুজ বনায়ন ও উন্নত বাঁশ রোপনের উপর জোর দেন তারা।

 

বক্তারা  বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের উন্নয়নেই হলো টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার চেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এই উন্নয়ন করতে হবে সবাইকে নিয়ে। বিশেষ করে পিঁছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ