• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ঈদের নতুন পোষাক বিতরণ করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2019   Tuesday

ঈদের আনন্দ সকলে মিলে উদযাপন করার লক্ষে খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী বিষযক টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে জেলাশহরের কদমতলীস্থ এমপির বাসভবনে তিনি নিজে সমবেত জনতারর হাতে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন পোষাক বিতরণ করেন।

 

বস্ত্র প্রদানকালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুসহ অন্যদের হত্যা করে দেশের অগ্রযাত্রাকে চরম বাধাগ্রস্ত করেছে একাত্তরের পরাজিত হায়েনারা। টানা একুশ বছর ক্ষমতার বাইরে থাকার পর ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে বিশ^নন্দিত ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন করেন। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় এসে জননেত্রীসহ মুক্তিযুদ্ধের সপক্ষের অসংখ্য মানুষের জীবনকে বিপন্ন করে তুলেন।

 

তিনি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত করার লক্ষে দেশরতœ শেখ হাসিনা’র নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা ও সহ- সভাপতি মনির হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী, সংসদ সদস্যের সহ-ধর্মিনী মল্লিকা ত্রিপুরা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী ও সা: সম্পাদক শাহিনা আকতার, পেরাছড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক চন্দন কুমার দে ও সহ-সভাপতি নুরুল আজম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন এবং জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান হেলাল।

 

এদিকে জেলার গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ  প্রতিবন্ধিদের মাঝে ঈদ উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে গুইমারা সাবজোন কার্যালয়  প্রাঙ্গনে উপজেলার ৫১ জন অসহায়  ও দুস্থ  প্রতিবন্ধিদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

 

এসময় সাবজোন অধিনায়ক মুফতি মাহমুদ জয় এবং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চেীধুরী উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ