• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে
রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩দিন ব্যাপী কর্মসূচী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2019   Friday

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করেছে রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ২৬জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে এবার রাঙামাটিতে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে।

 

তিন দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭জুন বিভিন্ন স্কুলের শিশু-কিশোরদের নিয়ে মাদকবিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবসের আগের দিন ২৫জুন রাঙামাটি শহরে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে মাদকবিরোধী ট্রাক র‌্যালীর উদ্বোধন করা হবে।

 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে ২৬ জুন সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গন থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করতে রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ