• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে
ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী-সুপাভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2019   Monday

জুরাছড়িতে নির্বাচন কমিশনের উদ্যোগে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপাভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার উপজেলা বিশ্রামাগারের হল কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতি ময় চাকমার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান প্রধান অতিথি উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্ভোধন করেন।

 

এ সময় তিনি বলেন, সকল তথ্য সংগ্রহকারীগণ দেশ প্রেম বুকে ধারন করে স্বচ্চতা ভাবে কাজ করতে হবে। কোন অবস্থায় মিয়ানমার নাগরিক কিংবা দেশের বহিরাগত নাগরিকদের ভোটার তালিকায় অন্তঃভুক্ত হওয়ার সুযোগ না পায়।

তিনি আরো বলেন, কোন তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে দায়িত্ব অবহেলা কিংবা অস্বচ্চতার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতি ময় চাকমা জানান, আগামী ১৯ জুন হতে ৮ জুলাই পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করবে। যাদের জম্ম সর্ব নিম্ন ২০০৪ সালের ১লা জানুয়ারী অথবা তাঁর পূর্বে যাদের জম্ম তারা এবার ভোটা হওয়ার সুযোগ পাবে।

 

তিনি আরো বলেন, জুরাছড়ি উপজেলায় ১৭ জুলাই দুমদুম্যা ইউনিয়নের বরকলক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৈদং ইউনিয়নে ১৯ জুলাই জামেরছড়ি বাজার, বনযোগীছড়া ইউনিয়নে ২১ জুলাই বনযোগীছড়া ইউপি কার্যালয়, জুরাছড়ি ইউনিয়নে ২৩ জুলাই উপজেলা নির্বাচন অফিস কার্যালয় ছবি তোলা ও নিবন্ধনের কাজ করা হবে। এছাড়া সকল ইউনিয়নের বাদপড়া ভোটারদের ২৪ জুলাই উপজেলা নির্বাচন অফিস কার্যালয় ছবি তোলা ও নিবন্ধনের কাজ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ