• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    
 
ads

খাগড়াছড়িতে সনাক-এর সভায় জেলার দুর্নীতি-অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2019   Tuesday

খাগড়াছড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে টিআআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভায় বক্তারা জেলার বিভিন্ন সেক্টরের ভয়াবহ অনিয়ম-দুর্নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

মঙ্গলবার দুপুরে জেলা শহরের টিআইবি কার্যালয়ে আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, সনাক-খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান।

 

‘গণমাধ্যম ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্র অচল’ এই স্লোগানকে সামনে রেখে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি প্রফেসর ডঃ সুধীন কুমার চাকমা, সনাক-এর সহ-সভাপতি প্রফেসর মধুমঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি সাংবাদিক নুরুল আজম ও সনাকের খাগড়ছড়ি এসিস্ট্যান্ট ম্যানেজার দুর্লভ চৌধুরী।

 

খাগড়াছড়ি সনাক সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক চিংমেপ্রু মারমা।

 

সভায় খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি অভিযোগ করেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ‘স্লিপ প্রকল্প’-এর সরকারের বরাদ্দ দেয়া ৪০ হাজার টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রধান শিক্ষকরা আত্মসাত করছেন। বায়োমেট্রিক মেশিন কেনার নামে ডিপিইও অফিসের যোগসাজশে এই অপকর্ম চলছে। প্রধান শিক্ষকরা নিয়ম বর্হিভুতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকছেন।

 

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষক নিয়োগে ৭/৮ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য জেলার প্রাথমিক শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে।

 

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা বলেন, জেলার অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবিরা ট্রেজারি অফিসের হাতে জিম্মি। টাকা ছাড়া কোন কাজ হচ্ছে না। জীবন সায়হ্নে অসুস্থতাজনিত কারণে বিদেশে যাবার পাসপোর্ট করতে গেলে পদে পদে টাকা দাবি করা হচ্ছে। একজন সরকারি চাকুরিজীবির শেষ জীবনে এটি চরম অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে টিআইবি কাজ করে যাচ্ছে। দুর্নীতির ধারনা সূচক প্রণয়নের মাধ্যমে বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থান নির্ণয় ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সনাক। এসময় বক্তারা টিআইবির কাজের স্বচ্চতার কথাও তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ