• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে `ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ` শীর্ষক সেমিনার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2019   Tuesday

মুজিববর্ষ ২০২০ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় "ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়"` শীর্ষক এক সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্ব করেন। সেমিনারে কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মোঃ নুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা সলিল চাকমা, তথ্য কর্মকর্তা মোঃ হারুন, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়াসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

সেমিনারে বক্তারা বলেন, ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালন করা হবে। বক্তাগন আরো বলেন, ইতিমধ্যে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে অনেকদূর এগিয়ে গেছে।এরপরও মুজিববর্ষকে সামনে রেখে সরকারের প্রতিটি সেক্টর, শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীদের শতভাগ তথ্য প্রযুক্তির আওতায় আনতে হবে। সরকারি সমস্ত টেন্ডার প্রক্রিয়া ই- টেন্ডারের আওতায় আনতে হবে এবং ইন্টারনেটের গতি আরোও বাড়াতে হবে।বক্তাগন বলেন, ইউনিয়ন পরিষদ হতে শুরু হওয়া ডিজিটাল সেবা এখন জনগনের দোরগোড়ায় পৌছে গেছে। সকল সেক্টরের লোকজন এর ব্যবহার সঠিকভাবে কাজে লাগাতে পারলে তবেই সরকারের সুফল জনগন ভোগ করবে এবং মুজিববর্ষ ২০২০ সার্থক ও সফল হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ