• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আ’মীলীগের প্রতিষ্ঠা বাষির্কীতে বিলাইছড়িতে র‌্যালি ও আলোচনা সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2019   Sunday

বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব ও সাফল্যের ৭০ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বিলাইছড়ি উপজেলায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

উপজেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসাখ্যই মার্মা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অমর কুমার তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক অভিলাষ তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক সাথোয়াই মার্মা ও সহ-সভাপতি জয়সেন তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম সাইদুল ইসলাম। অনূষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শুভাশীষ কর্মকার। সভা শেষে সকলের অংশগ্রহণে কেক কেটে উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সভার শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালির বের করা হয়। র‌্যালিটি আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান দিক ও উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। পরে উপস্থিত সকল নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ পরপর তিনবার ক্ষমতা গ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার রেকর্ড সৃষ্টি করেছেন ।


বক্তারা আরো বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ যখন উন্নয়নের সুফল ভোগের মাধ্যমে নির্ভিগ্নে চলাফেরা করতে পারছে, সেখানে আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ যারা আওয়ামীলীগ করি নিরাপত্তাহীনতায় নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারছি না।


বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা আমাদের প্রাণ প্রিয় নেতা প্রয়াত বিলাইছড়ি আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে এবং যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। তারা প্রশাসনের প্রতি প্রশ্ন রাখেন কেন তারা নিরব ভূমিকা পালন করছে এবং কেনই বা প্রকৃৃত অপরাধীদের ধরা যাচ্ছেনা ? তাই তারা অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দিতে না পারলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারী দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ