• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2019   Friday

রাঙামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় সাড়ে তিনশতাধিক পরিবারদের মাঝে ত্রান সামগ্রি প্রদান করা হয়েছে। 

 

শুক্রবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারদের মাঝে সহায়তা প্রদান শেষে তুলাবান, বারিবিন্দুঘাট, মধ্যম ডেবার পাড়া, মুসলিম ব্লক, পুরান মারিশ্যা, মাষ্টার পাড়া বটতলী এলাকার পানিবন্দি এলাকা পরিদর্শন ও সেখানকার ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে কথা বলেন।

 

এসময় প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ ৫শত টাকা আর্থিক সহায়তা, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট প্রদান করেন পরিষদ চেয়ারম্যান।

 

পরিষদ চেয়ারম্যান বলেন,  বন্যায় ক্ষতিগ্রস্থদের মনোবল হারিয়ে ফেললে চলবে না। নিরাপদ স্থানে পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে থাকাটাই হচ্ছে বড় কাজ। মনোবল শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 

তিনি পানিবন্দি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত সকলকে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে চলে যাওয়া এবং যে কোন ধরনের পানিবাহিত রোগ বা ডায়রিয়া দেখা দিলে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন।

 

তিনি বলেন, মানব ও প্রকৃতিসৃষ্ট প্রতিটি দূর্যোগ মোকাবেলায় আমাদের সমন্বয়ভাবে কাজ করে যেতে হবে। তিনি জেলা পরিষদের ন্যয় স্বেচ্ছাসেবী ও সমাজের বিত্তবানদের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

পরিদর্শনকালে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক গীয়াস উদ্দিন মামুন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জগৎ দাশ, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যকরি সদস্য জাহাঙ্গীর’সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ