• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে গুজব বিরোধী অভিষানের অংশ হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে সচেনামূলক সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2019   Wednesday

গুজব বিরোধী অভিষানের অংশ হিসেবে বুধবার রাঙামাটিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেনামূলক সমাবেশ করেছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সচেতনামূলক সমাবেশ করেছে।


রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে গুজব বিরোধী প্রচার অভিযান ও সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেনন জেলার পুলিশ সুপার মো.আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন,রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ প্রশাসনের বিভিন্ন লোকজন। এছাড়া জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে এ গুজব বিরোধী অভিযানে জেলা প্রশাসনের একটি টিম শহরের বেশ কিছু বিদ্যালয়ে সমাবেশ করেছে। এছাড়া লোকজনদের গুজবে কান না দিতে অনুরোধ জানিয়ে শহরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।


সমাবেশে পুলিশ সুপার আলমগীর কবির ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন,পদ্মা সেতুর জন্যমানুষের মাথা ও রক্ত লাগবে সৃষ্ট গুজবে কান না দিতে আহবান জানান। তিনি বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এটা সম্পূর্ণ একটি গুজব। পদ্মা সেতুর জন্য মেধা শ্রম শক্তি। পদ্মা সেতু উন্নত যন্ত্রপাতি প্রযুক্তি ও দেশী বিদেশী অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে। একটি কুচক্রি মহল দেশের শান্তি ও অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য রুপকথার গল্পের মত গুজব ছড়াচ্ছে।


পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,ছেলে ধরা সন্দেহে এ পর্যন্ত যে সমস্ত গণপিটুনির মত ঘটনা ঘটেছে তার একটিও সত্যতা পাওয়া যায়নি। সন্দেহ থেকে অতি উৎসাহিত হয়ে যারা গণপিটুনি দিয়ে মানুষকে মারছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। ছেলে ধরা এটা নিছক গুজব।


অযাথা কেউ এই গুজবে বিভ্রান্ত না হতে এবং গুজবে কান না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান তিনি আরো বলেন,গুজব শুনার সাথে সাথে মাঠে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে।

এদিকেগুজব বিরোধী অভিষানের অংশ হিসেবে বিকালে শহরের বনরুপা পুলিশ বক্স সংলগ্ন সিএনজি ষ্টেশনে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মো.ইসমাইল হোসেনের সভাপতিত্বে এই সচেতনতামূলক মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পুলিশের সদর(সার্কেল) অতিরিক্তি পুলিশ সুপার মো.জাহাঙ্গীর আলম।

 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর(সার্কেলের)পুলিশ পরিদর্শক মো.রবিউল,পুলিশ কর্মকর্তা ,কনস্টেবলবৃন্দ,সিএনজি চালক ও মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আবদুল হালিম,বনরুপা ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ স্থানীয় সাধারণ মানুষ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ