• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2019   Friday

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। এতে বক্তব্যে দেন আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সাংসদ উষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রয়েল ডেবিট বম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দীন নাথ তংচঙ্গ্যা, সিএইচটি হেডম্যান নেটওর্য়াকের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ডাঃ শিবু প্রসাদ মিশ্র, নারী নেত্রী নেলী প্রু মার্মা প্রমুখ। এসময় চাকমা সার্কেলের রাণী ইয়েন ইয়েন উপস্থিত ছিলেন। এর আগে পায়রা উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন সাবেক সাংসদ উষাতন তালুকদার।


আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে আদিবাসী নারী-পুরুষরা, ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে র‌্যালীতে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মৌলিক অধিকারসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী জানান।


আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে সাবেক সাংসদ উষাতন তালুকদার বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবসটি পালন করা হচ্ছে না। আদিবাসী নিয়ে কারোর এলার্জি থাকার কথা নয়। কারণ এই দিবসটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ