• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2019   Wednesday

দুই শারীরিক প্রতিবন্ধী ও ডায়াবেটিক হাসপাতালে মোট তিনটি হুইল চেয়ার বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  বুধবার জেলা পরিষদ প্রাঙ্গনে  তিনি এই হুইল চেয়ার বিতরন  করেন। 

 

এ সময় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পদক আলহ্াজ¦ একেএম মকছুদ আহমেদ, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষিকা সুমিয়া চাকমা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতিবন্ধীরা কারো বোঝা নয়, প্রতিবন্ধী এখন কোন লজ্জার বিষয়ও নয়। প্রতিবন্ধীদের জন্য গণসচেতনতা সৃষ্টি হয়েছে। সকল পেশা শ্রেণির মানুষসহ বিত্তবানরা প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসছেন। তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলে অংশীদার হতে পারেন। অন্তত কিছু করতে না পারলেও প্রচার করে একটি মহান সামাজিক দায়িত্ব পালন করতে পারেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ