• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভায় জেলা প্রশাসক
তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2019   Saturday

খাগড়াছড়ি’র নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেছেন, তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। গণমাধ্যম কর্মীরা যদি সহজভাবে তথ্য পেয়ে যান, তাহলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। সেজন্য সংবাদমাধ্যমের সাথে সম্পর্কিত পেশাজীবিদের জীবনমান উন্নয়নে সবার এগিয়ে আসা উচিত।

 

শনিবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

কেইউজে সভাপতি সাংবাদিক নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি সৈকত দেওয়ান, সাংধারণ সম্পাদক কানন আচার্য্য, কোষাধ্যক্ষ দুলাল হোসেন এবং সাবেক সহ-সভাপতি প্রদীপ চৌধুরী বক্তব্য রাখেন।

 

তিনি সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বলেন, বুদ্ধিবৃত্তিক পেশার মানুষদের কর্মদক্ষতার কারণেই বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম বেড়ে চলেছে। এই ধারা অব্যাহত রাখতে হলে গণমাধ্যম এবং প্রশাসনের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় রাখতে হবে। জনগণের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে হলে তথ্যের আদান-প্রদানকে আরো জোরালো করতে হবে। বর্তমান সরকার সেজন্যই তথ্য অধিকার আইনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

 

জেলা প্রশাসক এসময় কেইউজে-এর নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার জন্য ভূমির সংস্থান এবং কেইউজে’র অস্থায়ী কার্যালয়ের ভাড়া প্রদানের ক্ষেত্রে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়নের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণের পাশাপাশি উত্তরীয়, ক্রেস্ট এবং লোগো সম্পর্কিত টি-শার্ট উপহার দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ