• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে স্থানীয় বিচার ব্যবস্থা শক্তিশালীকরণে গ্রাম আদালতের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2019   Wednesday

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় স্থানীয় বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পর্যটন কর্পোরেশেনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই রেনজি থিউরিংক, ইউএনডিপি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ তিন জেলার প্রথাগত প্রতিনিধিগণ, বেসরকারি উন্নয় সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মেসবাহুল ইসলাম বলেন, জুডিসিয়াল বিচার ব্যবস্থার ওপর চাপ কমাতে সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে এখানকার প্রথাগত আইন রীতিনীতি সংস্কৃতি রক্ষার জন্য এ প্রকল্প সহায়ক হবে বলে আমরা করছি। তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলাসমূহে ১২১টি ইউনিয়নেই স্থানীয় সরকার বিভাগ এর মাধ্যমে নিজেদের অর্থায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিডিপি এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আগামী চার বছর গ্রাম আদালত সক্রিয়করণ (২য়) প্রকল্পটি পরিচালিত হবে। এই আদালতের মাধ্যমে সর্বোচ্চ ৭০ হাজার টাকার ক্ষতি এমন বিচার কাজ করতে পারবে গ্রাম আদালত। সমতল এলাকায় গ্রাম আদালত যেভাবে কাজ করে পার্বত্য এলাকায় কিছুটা ভিন্নতা রয়েছে। এখানে প্রতিটি মৌজায় হেডম্যান ও কার্বারি রয়েছে যারা ইতোমধ্যে গ্রামের সমস্যাগুলো গ্রামেই সমাধানের চেষ্টা করে। এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে বিচারিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অত্র এলাকায় গ্রামীণ জনসাধারণ কম খরচে ও স্বল্প সময়ে বিচারিক সেবা পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ