• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সংঘাত বন্ধ ও জুম্ম জাতির ঐক্য গড়ার আহ্বানে খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2019   Sunday

“ঐক্যবদ্ধ সংগ্রামই মুক্তির একমাত্র পথ” এই শ্লোগানে সংঘাত বন্ধ ও জুম্ম জাতির ঐক্য গড়তে জেএসএস (লারমা)-এর প্রতি আহ্বান জানিয়ে রোববার খাগড়াছড়ির কয়েকটি স্থানে এলাকাবাসীর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার মাটিরাংগা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও মহালছড়িতে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসব সমাবেশ থেকে জেএসএস (লারমা)-এর প্রতি সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 

গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রিয় কমিটির সহ সাধারণ সম্পাদক বরুন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, গুইমারা-মাটিরাঙ্গা এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে হাফছড়ি ইউনিয়নের মেম্বার কালা মারমার সঞ্চালনায় ও এলাকার মুরুব্বী রসিক কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী চান মোহন ত্রিপুরা, নাক্রাই পাড়া কার্বারী অংগ্যজয় মারমা ও চাইহ্লা প্রু কার্বারি। মানকছড়িতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকছড়ি এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি (মেম্বার) সুমিতা চাকমা ও নিলো চাকমা।  লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের কুতুকছড়ি বাজার মাঠে আজ সকালে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেম্বার পাইচিখোই মারমার সভাপতিত্বে ও ইউপি সদস্য টুনি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা মেম্বার সামাচিং মারমা ও এলাকার সচেতন নাগরিক মনদিরা মুন্ডা। একই আহ্বানে মহালছড়িতেও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার মাইসছড়ি এলাকায় আজ বিকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাজাই মারমা, একই ইউনিয়নের মেম্বার ওয়াশিংটন চাকমা ও কিয়াংঘাট ইউনিয়নের মুরুব্বী সুকেতন চাকমা।

 

এসব সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধ সংগ্রামের উপর জোর দিয়ে আঞ্চলিক দলগুলোর দ্বন্দ্ব-সংঘাতের কারণে জুম্ম জাতির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। কাজেই এর থেকে উত্তরণই হবে জাতির জন্য মঙ্গলজনক কাজ।

 

বক্তারা সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ি দিয়ে পাহাড়ি খুন, গুম আমরা চাই না। তারা সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে শাসকগোষ্ঠির নিপীড়ন-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ