• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দুস্থ জনগণের মাঝে শুকর ছানা বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2019   Sunday

দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুস্থদের মাঝে শুকরছানা বিতরণ করা হয়েছে।

 

শহরের মানিকছড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পিগ ফার্মে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া এবং পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এ শুকরছানাগুলো বিতরণ করেন।

 

এ সময় জেলা পিগ ফার্মের সহকারী পরিচালক ডাঃ মোঃ আতিকুর রহমান, রাঙামাটি জেলা হেডম্যান এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক থোয়াই অং মারমা, জেলা পিগ ফার্মের কর্মকর্তা কুসুম চাকমা উপস্থিত ছিলেন।

 

বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম’সহ বিভিন্ন জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাংসের তালিকায় একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার হচ্ছে এই পিগ। তাই এগুলোর চাহিদাও রয়েছে প্রচুর। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন সামাজিক উৎসবে অতিথিদের আপ্যায়ন ও নিজেদের খাবারের তালিকায় শুকরের মাংস পরিবেশন করা হয়। এক সময় শুকরের মাংসের দাম কম হলেও দিন দিন এর চাহিদা বাড়ায় বর্তমানে দামও বেড়েছে। তাই পার্বত্য জেলা রাঙামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুস্থদের দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে পরিষদ হতে ভর্তুকি মূল্যে শুকুরের ছানাগুলো বিতরণ করা হচ্ছে। যাতে এ ছানাগুলো অন্ততঃ ছয়মাস প্রতিপালন করে বেশী মূল্যে বিক্রী করে স্বাবলম্বী হওয়া যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ