• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে কর্মরত ৬৯ জন যুব-যুব মহিলাদের চাকরী স্থায়ীকরণের দাবীতে সংবাদ সন্মেলন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2019   Monday

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি  পঞ্চম পর্বে  রাঙামাটি বিলাইছড়ি উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত ৬৯ জনে যব-যুব মহিলাদের চাকরী স্থায়ী করনের দাবীতে সোমবার সংবাদ সন্মেলন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

উপজেলা পরিষদ হল রুমে ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতির উপজেলা শাখার উদ্যোগে  আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন  বিলাইছড়ি উপজেলা ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতির সভাপতি থুই প্রু মারমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে  দেন সমিতির সাধারন সম্পাদক অসীম চাকমা, নারায়ন ঘোষ,পারভীন সুলতানা, জ্ঞানময় চাকমা, আলো রঞ্জন চাকমা। এসময় ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।  সংবাদ সন্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি  প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে বিলাইছড়ি উপজেলা থেকে  ৬৯ জন শিক্ষিত যুব-যুব মহিলা নিয়োগপ্রাপ্ত  রয়েছেন। আগামী ৩০ নভেম্বর  প্রকল্পের মেয়াদ শেষ হলে তারা সবাই কর্মহীন হয়ে যাব। মূল্যহীন হয়ে যাবে তাদের তিন মাসের মৌলিক প্রশিক্ষণ ও দ্বিতীয় বছরের কর্ম অভিজ্ঞতা। নিরাশায় পতিত হবে যুব-যুব মহিলাদের পরিবার। বেকার হয়ে পড়লে তারা রাষ্ট্র,সমাজ ও পরিবারের বোঝা হবে। নিগৃহীত হয়ে যাবে সমাজ ও পরিবারের কাছে। এতে নেমে আসবে পরিবারের অশান্তি। 

 

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১৪  (চৌদ্দ) নং অনুচ্ছেদের বেকার যুব ও যুব মহিলাদের কর্মসংস্থানের উল্লেখিত ধারায় আমরা ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় গেল ১ ডিসেম্বর ২০১৭ সালে অস্থায়ী সংযুক্তি আদেশের প্রেক্ষিতে ৩ মাস মৌলিক প্রশিক্ষণ শেষে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার  শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বিভিন্ন দপ্তরে দুই বছর মেয়াদে ভিত্তিতে দৈনিক ২০০/- (দুইশত) টাকা হারে মাসিক ৬,০০০/- (ছয় হাজার) টাকার মধ্যে ২০০০/- (দুই হাজার) টাকা সঞ্চয় কর্তনের পর মাসিক ৪০০০/- (চার হাজার) টাকা কর্মভাতা গ্রহনে কর্মরত আছি। যা বর্তমান সময়ে অত্যন্ত অপ্রতুল। এই অপ্রতুলতার মধ্যেও আমরা নিরলসভাবে দেশ ও জাতির সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে গঠিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে সফল করার জন্য আমরা ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায়  দৈনিক ৮ (আট) ঘন্টা কর্ম সম্পাদন করে সমান ভূমিকা রাখছি। এবং সাধারণ জনগণের সহায়তাকারী হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছি।

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ  যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তরে কর্ম অভিজ্ঞতা অনুযায়ী বিলাইছড়ি উপজেলায় কর্মরত ৬৯ জন যুব-যুব মহিলাদের  চাকুরী স্থায়ীকরণ ও ভাতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর নিকট  জোর দাবী জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ