• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
অসাম্প্রায়িক দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে- বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2019   Monday

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটির বিভিন্ন পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

সোমবার  সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতনী ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় পূজা মন্ডপগুলোতে পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যানকে স্বাগত জানান।

 

পূজা মন্ডপ পরিদর্শন কালে চেয়ারম্যান বিভিন্ন পূজা মন্ডপে ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলেন, ‘অশুরের শক্তি যেমন মহত্তের কাছে হার মেনেছে। তেমনি ধর্মের নামে যারা দেশে সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি ও মানুষ হত্যা করছে তাদের অশুভ শক্তিকে ধ্বংস করে অসাম্প্রায়িক দেশ গড়তে সকল ধর্মের লোককে এগিয়ে আসতে হবে।

 

পূজা মন্ডপ পরিদর্শন কালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মিত্র’সহ অন্যান্য নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

 

চেয়ারম্যান আরো বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শািিন্ত পূর্ণভাবে যে যার যার ধর্ম পালন করতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলেই দেশের সকল ধর্মের শান্তি প্রতিষ্ঠায় সরকারের পক্ষ হতে বিভিন্ন ধর্মীয় ও উন্নয়ন মুলক প্রতিষ্ঠান নির্মাণ করে দিচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে জঙ্গীবাদ, মৌলবাদী  ও সন্ত্রাসীদের কোন স্থান হবেনা। তিনি পুজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে মন্দির কমিটিকে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। 

 

শারদীয় দুর্গোৎসবে মহা নবমীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় রাঙামাটিতেও উদযাপিত হয়েছে মহা নবমী পূজা। নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে মহাশক্তি আনন্দময়ীর পূজা শুরু হয়।

 

এদিকে দুপুরের পর থেকে মন্ডপ গুলোতে ঢল নামে ভক্ত ও দর্শনার্থীদের। মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ছিলো উপচে পড়া ভীড়। পূজা, অচর্না, অঞ্জলি, প্রসাদ বিতরণ করা হয় দর্শনার্থীদের মধ্যে। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, সব ধর্মের দর্শনার্থীরাই অংশ নেন এ আয়োজনে।

 

রাঙামাটি জেলার পূজা জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা মহা সপ্তমী হতে নবমী পর্যন্ত বরকল, বাঘাইছড়ি, লংগদু উপজেলা ও জেলা সদরের বেশ কয়টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজা উদযাপন ও মন্দির পরিচালনা কমিটিদের সাথে কুশল বিনিময় করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ