• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দ্বিতীয় দিনে হ্রদে কচুরিপানা অপসারণে প্যানেল মেয়র ও অতিরিক্ত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2019   Thursday

রাঙামাটি শহরের কাঠালতলীর মৎস্য জলাশয়ের দূষন মুক্ত ও জলাবদ্ধ প্রতিবন্ধকতা দূর করতে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের সাথে কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণ কাজ করে যাচ্ছে।

 

স্বেচ্ছাশ্রমের এই কর্মযজ্ঞে সেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে একত্বা প্রকাশ করে ও স্বেচ্ছাশ্রমীদের উৎসাহ দিতে সেচ্ছাসেবীদের সাথে দ্বিতীয় দিনের কচুরিপানা পরিষ্কার করলেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন ও রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ। একই সাথে এলাকার সাধারণ জনগনও কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণ যোগদান করেন।

 

এলাকার স্থানীয় যুবক ফয়সাল, ইকবাল, মাসুদ, রানা ও রুবেলের নেতৃত্বে বৃহস্পতিবার রাঙামাটির বেশ কয়েকটি সামাজিক সংগঠনগুলোর উদ্দেগ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জলাশয়টিতে শতাধিক সেচ্ছাসেবী সেচ্ছাশ্রমের সহযোগিতায় এ কচুরিপানা অপসারণ করা হয়।

 

জানা যায়, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন রাঙ্গামাটি শহরের (পৌরসভার সংলগ্ন) কাঠালতলীর মৎস্য জলাশয়টির চারপাশকে ঘিরে কয়েক হাজার জনগণের বসবাস। অধিকাংশই জনগনই এই জলাশয়কে দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন। কিন্তু জলাশয়টিতে কয়েক কিলোমিটার জুড়ে কুচুরিপনা রয়েছে। যার কারণে জলাশয় ব্যবহারে বেশ অনুপযোগী হয়ে পড়েছে।

 

কচুরিপনা অপসারণের করতে আরো বেশ কয়েকদিন লাগতে পারে। বর্তমানে তা অনেক অংশেই পরিষ্কার করা হয়েছে। বাকিটুকু আস্তে আস্তে করা হবে।

 

জলাবদ্ধ এলাকার খালে পানি প্রবাহের প্রতিবন্ধকতা ও এলাকার জনসাধারনের কথা চিন্তা করে এ কচুরিপনা অপসারণের জন্য স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করা হয়।

 

অপসারণ কার্যক্রম শেষে জামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা নানা ধরনের সমস্যা সৃষ্টি করে রেখেছিল। কচুরীপানা জন্ম নেয়ায় প্রাকৃতিক বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জলাশয়টিতে। সরকারি ভাবে এ কচুরিপানাগুলোর কোন বরাদ্দ না থাকায়, এ সমস্যা সমাধানে তা সেচ্ছাশ্রমে আজ অপসারণ করা হচ্ছে। এভাবে এলাকায় স্থানীয়দের সম্পৃক্ত করে বর্তমানে জলায়শটিকে দূষনমুক্ত ও মানুষের ব্যবহারের উপযোগী করা হচ্ছে। এতে করে জলাশয়টি তার পূর্বের রুপ ফিরে পাবে।

 

তিনি আরো জানান, কচুরিপানা জটের কারণে এলাকার স্থানীয় মানুষের সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মানুষের দৈনন্দিন কাজে জলাশয়টি ব্যবহার করতে পারছিলো না। মানুষ কাপড় ধোয়া-পালা, গোসল করতে পারছে না। এই জলাশয়কে ঘিরে কয়েক হাজার মানুষের বসবাস। বর্তমানে তা পরিষ্কার করা হয়েছে সকলের সহযোগিতায়। প্রতিদিন সকলের সহযোগিতায় কুচুরিপানা অপসারণ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ