• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি দীপংকর তালুকদার
পাহাড়ে বাছাই করে আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা করছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2019   Saturday

পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগের নেতাকর্মীদের বাছাই করে ধারাবাহিক হত্যা-হামলা চালাচ্ছে আঞ্চলিকদলগুলোর সশস্ত্র সন্ত্রাসীরা মন্তব্য করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।   তিনি এসকল অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নিজ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

 

পাহাড়ের মানুষের উপর যারা অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাদের দিন শেষ হয়ে এসেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে যদি এগিয়ে আসা যায় তাহলে পাহাড়ের শান্তি ও উন্নয়ন দুটোই সম্ভব তিনি মন্তব্য করেছেন।

 

শনিবার দুপুরে রাঙামাটির রাজস্থলী উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংচাপ্রু মারমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদারসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রথম পর্বের সভা শেষে উবাচ মারমাকে সভাপতি, পুচিংমং মারমারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ