• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাঠ পর্যায়ে কলসেন্টার ৩৩৩-এর প্রচারণার লক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2019   Monday

জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণ করতে কলসেন্টার ‘৩৩৩’ এর মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা লক্ষে সোমবার রাঙামাটিতে জেলা প্রশাসক সংবাদ সন্মেলনের আয়োজন করেছে।

 

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

 

জেলা প্রশাসক জানান, বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোন প্রান্ত থেকে নাগরিকরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সকল বিষয়ে জানতে পারবেন। এই উন্নয়নমূলক উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে এটুআই সারা দেশের জেলা প্রশাসনকে সম্পৃক্ত করেছে।

 

তিনি আরো জানান, তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে নাগরিকগণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে পারছেন। এছাড়াও ৩৩৩ এর মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান ও যাচাইকরণ সেবা চালু রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ