• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

হোমিও চিকিৎসা শাস্ত্রকে ব্যাপক প্রচার ও প্রসারে নানা সেবামূলক কর্মসূচী গ্রহন করেছে
মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ গঠন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2019   Thursday

খাগড়াছড়ির মহালছড়িতে হোমিওপ্যাথি চিকিৎসাসেবা জনসাধারণের দোড়গড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসা পরিষদ। বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার মান ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পেলেও এলোপ্যাথি চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে মানুষের জ্ঞান কম।


সাধারণের মাঝে সহজলভ্য হোমিওপ্যাথি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গেল ২৮ মে মহালছড়ি শিল্পকলা একাডেমির মিলনায়তনে ১৯ সদস্য বিশিষ্ট মহালছড়ি স্বাধীনতা চিকিৎসা পরিষদের আত্মপ্রকাশ ঘটে। মহালছড়ি স্বাধীনতা হোমিও চিকিৎসা পরিষদ এর কমিটিতে যাঁরা রয়েছেন, প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত ( সভাপতি), ডা: সুকৃতি চাকমা ( সাধারণ সম্পাদক), ডা: বিমল চন্দ্র তালুদার (সহ সভাপতি), ডা: নিহার চাকমা (সহ সভাপতি), ডা: সবিনয় চাকমা (সহ সম্পাদক), ডা: প্রীতি রাণী দাশ (মহিলা বিষয়ক সম্পাদক), ডা: ভবতোষ দেওয়ান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ডা: সাধনা চাকমা (চিকিৎসা বিষয়ক সম্পাদক), ডা: অনিল চাকমা (দপ্তর সম্পাদক), প্রসিত বিকাশ খীসা (ক্রীড়া বিষয়ক সম্পাদক) ডা: রিপাইন চাকমাকে (সাংগঠনিক সম্পাদক) ও নিলোৎপল খীসা। হোমিও চিকিৎসা শাস্ত্রকে ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে সেবামূলক নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত। এরই ধারাবাহিক কর্মসূচী হিসেবে গত ২৫ অক্টোবর মুবাছড়ি বনবিহারে অনুষ্ঠিতব্য কঠিন চিবর দান উৎসবে মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ বিনা মূল্যে ঔষুধ বিতরন ও চিকিৎসাসেবা কেন্দ্র স্থাপন করা হয়। এ সময় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা কেন্দ্র পরিদর্শন করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী ও সদস্য জুয়েল চাকমা।


সংগঠনের সভাপতি প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত আরো বলেন, হোমিওপ্যাথিক ঔষধ অন্যান্য ওষুধের তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়া কম। ভারত ও বাংলাদেশে বহুকাল থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা চলে আসছে। এখন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিক শিক্ষাদানের জন্য কয়েকটি হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হোমিওপ্যাথি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বর্তমানে চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি ক্ষেত্র হোমিও চিকিৎসা।


বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার মান ও হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলোপ্যাথিক চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষের জ্ঞান কম কারন মানুষের জানার সুযোগ কম। তাই মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ হোমিও ঔষধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ