• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উদ্যাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2019   Sunday

বিলাইছড়ির কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধবিহারে রোববার ৩২তম দানোশ্রেষ্ঠ দানোত্তম শুভ মহান কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন ত্রিরতœ ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি ও রাজস্থলী মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। পার্বত্য ভিক্ষুৃ সংঘ, বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য্যলংকার থের এর সভাপতিত্বে প্রধান ধর্মালোচক ও বিশেষ ধর্মালোচক হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন বাঘমারা আবাসিক বিমুত্তি সুখ মহাসতি পট্ঠান বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ও অভিধর্ম বিশারদ ভদন্ত শাক্য জ্যোতি ভিক্ষু ও পার্বত্য ভিক্ষু সংঘ, বিলাইছড়ি শাখার সাধারণ সম্পাদক এবং কেরন ছড়ি দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুল জ্যোতি থের। কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিলঙ্কার ভিক্ষুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সুমন তঞ্চঙ্গ্যা। এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।


এর আগে সকালে ১ম পর্ব অনুষ্ঠানে বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা,অষ্টপরিষ্কারদান ও সংঘদান করা হয়। এবং সন্ধ্যায় আকাশ প্রদীপ (ফানুসবাত্তি) উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠনের পরিসমাপ্তি ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ