• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

লামা উপজেলা ও পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2015   Tuesday

মঙ্গলবার বান্দরবানের লামা উপজেলা ও পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা পরিষদের গেষ্ট হাউজের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।

 

লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক লামা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, সহ-সভাপতি ও শ্রমিকনেতা আনিচুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউ.পি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা, যুগ্ন সাধারন সম্পাদক বাবু বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক ও রুপসীপাড়া ইউ.পি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, লামা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তাজুল ইসলাম।

 

আলোচনা শেষে প্রধান অতিথি গজালিয়া ছোট বমু বৈক্ষম ত্রিপুরা পাড়া ২৩ পরিবার, গজালিয়া প্রংগ পাড়া ৫ পরিবার ও ইয়াংছা মিরিঞ্জা এলাকার ৭ পরিবার আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। লামা অফিসার্স ক্লাবে ২ লক্ষ টাকা ও লামা মাতামুহুরী ডিগ্রী কলেজে ১লক্ষ টাকা অনুদান দেন। পরে তিনি মাতামুহুরী ডিগ্রী কলেজের এইচ.এস.সি ও এইচ.এস.সি (বি.এম) ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু থোয়াই নু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক লামা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভার মেয়র আমির হোসেন আমু, লামা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের মিয়া, লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ক্য শৈ হ্লা বলেন, দেশে বিএনপির জামাতের আগ্রাসন এতো বেড়ে গেছে যে আজ সারা দেশে সাধারন মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই।কোন রকম ইস্যু ছাড়া হরতাল অবরোধ দিয়ে পরীক্ষার্থীদের পরিকল্পিত ভাবে পরীক্ষা দিতে না দিয়ে দেশে যখন তখন মানুষ মেরে ক্ষমতা ছিনিয়ে নিতে চাচ্ছে খালেদা জিয়া।  তিনি  সকালে লামা বাজারে লামা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্যে একথা বলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ