• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন ছাড়া পাহাড়ে নারীদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করা সম্ভব নয়-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2019   Tuesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা  সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হলে  পাহাড়ে নারীদের ক্ষমতায়ন ও  উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার আলোকে পাহাড়ের মানুষ একটা অনিরাপদ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এখানকার আইন-শৃংখলা পরিস্থিতি অনুকুলে নয়। তাই এরকম পরিস্থিতিতে এসব প্রকল্প বাস্তবায়নে একটা বড় বাধা। তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত হলে পাহাড়ের নারীদের  উন্নয়ন ও ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।

 

মঙ্গলবার রাঙামাটি পর্যটন হল রুমে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যত শীর্ষক প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে  নারী প্রগতি সংঘের প্রধান রকেয়া কবিরের সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ন ইউনিয়নের  অ্যাম্বাস্যাডর ও হেড অব ডেলিগেশন টু বাংলাদেশ রেনসি তিরাইংক।  বিশেষ অতিথির বক্তব্যে দেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, সীমাবির উপ-পরিচালক আলবার্ট কলমপ ও সীমাবির কর্মসূচি ব্যবস্থাপক জিমানা ডোরান্ট প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি,  সরকার-বেসরারী সংস্থার কর্মকর্তারা অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্ধোধন করেন।

 

সন্তু লারমা আরো বলেন, সমতলে হোক বা পাহাড়ে হোক নারী সমাজ অবহেলিত ও নির্যাতিত, তাঁরা পুরুষ শাসিত সমাজে জাতাকলে ঘেরা, এটা হলো বাস্তবতা। পার্বত্য অঞ্চলে এই বাস্তবতা থেকে বেড়িয়ে এসে জীবনকে নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে। কিন্তু কার্যত সেই চুক্তি বাস্তবায়ন হচ্ছে না।

 

চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, পাহাড়ে নারীদের ক্ষতায়ন বৃদ্ধি করতে হলে, প্রথাগত প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে। এতে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

 

উল্লেখ্য, নেদারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা সীমাবির অর্থায়নে নারী প্রগতি সংঘের সহযোগিতায়  চার বছরের  জন্য তিন পার্বত্য জেলার ১০টি উন্নয়ন সংস্থার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের  কিশোরী ও যুব নারীদের ক্ষমতায়ন ও সচেতনা বৃদ্ধিতে কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ