• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে বেগম রোকেয়া দিবস উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2019   Monday

বিলাইছড়ি উপজেলায় সোমবার (৯ ডিসেম্বর) আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রকেয়া দিবস উদযাপন করা হয়েছে।


সকালে দিবসটি উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, ১ নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা।


এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য, সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য উপজেলার মিসেস শেফালিকা চাকমা, মায়াশোভা চাকমা, নিরোদা বালা চাকমা এবং রিতা চাকমা মোট ৪ জন মহিলাকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।


বক্তারা বলেন, প্রতিটি পরিবারের নারীকে একেকটা রোকেয়া হিসেবে গড়ে তুলতে পারলেই রোকেয়া দিবস পালন সার্থক হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ