• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বিজয় দিবস উপলক্ষে ক্যান্সার রোগীদের চেক বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প চিত্রাংকন প্রতিযোগীতা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2019   Monday

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জুরাছড়িতে ক্যান্সার রোগীদের চিকিৎসার চেক বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

 

বনযোগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রনতুর্য সাত সেনা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দূর দুরান্ত থেকে রোগী আসতে দেখা যায়। বিশেষ করে বয়জেষ্ঠ্য নারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। এ সময় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ক্যাপ্টেন এ এস এম সায়েম।

 

এদিকে সকাল সাড়ে ৯ টায় বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে রনতুর্র্য সাত সেনা বাহিনীর আয়োজনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মাঠে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি। এ সময় মেজর মোঃ সাদেকুজ্জামান, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেগবর্ন চাকমা, বনযোগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুগত চাকমাসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

পরে জোনে সাড়ে ১২ টায় স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান ও কার্ব্বারীদের অংশগ্রহনে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

 

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা মাঠে অনুষ্ঠিত ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই, ভাইস ও ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা কৃষি কর্মকর্তা সম্মিতা চাকমা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় বিজয় দিবস উপলক্ষে সমাজ সেবা বিভাগ থেকে তিন জন ক্যান্সার রোগীকে প্রতি জনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। তারা ক্যান্সার রোগীরা হলেন বনযোগীছড়া ইউনিয়নের সুপ্রীয় চাকমা, মৈদং ইউনিয়নের নির্মলা বালা চাকমা, জুরাছড়ি ইউনিয়নের ছায়া দেওয়ান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ