• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবান আন্তবর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেন ক্য শৈ হ্লা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2015   Wednesday

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবতীকালীন নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুর্নবহাল রয়েছেন বর্তমান চেয়ারম্যান ক্য শৈ হ্লা। সদস্য হিসেবে বর্তমান ৩ সদস্যকে বহাল রেখে ১৪ জন সদস্যও নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 

 

বুধবার বান্দরবান জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫জন সদস্যের তালিকা জেলা মূখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্দেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারহানা হায়াত স্বাক্ষরিত একটি গ্যাজেট বান্দরবান জেলা পরিষদে প্রেরণ করা হয়। এতে ১৯৯০ সনের জেলা পরিষদ আইন সংশোধীত ১৬ (ক) উপ-ধারার ক্ষমতা বলে চেয়ারম্যানসহ ১৫জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়। এতদিন চেয়ারম্যানসহ পাঁচ সদস্য নিয়ে জেলা পরিষদ তার কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকাশিত গ্যাজেটে অর্ন্তবর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ক্য শৈ হ্লা, সদস্য হিসেবে কাজী মুজিবর রহমান, লক্ষিপদ দাশ, জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, টিং টিং ম্যা মার্মা, থোয়াইচাহ্লা মার্মা, ক্যসাপ্রু, থোয়াইহ্লা মার্মা, ফিলিপ ত্রিপুরা, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সিংয়ং ম্রো, জুয়েল বম, ম্রাসা খিয়াং, ক্যচিং চাক।

 

এদিকে আন্তবর্তীকালীন নতুন পরিষদের বিষয় নিয়ে বান্দরবানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। আওয়ামীলীগ নেতারা মনে করছেন সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে জেলা পরিষদে আগের চাইতে কাজের গতি বাড়বে।অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) নেতারা সদস্য বৃদ্ধি করারে চুক্তি বিরোধী বলে আখ্যায়িত করেছেন।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান বলেন, জেলা পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে কাজের গতি বাড়বে। প্রত্যেক সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সদস্য নির্বাচিত করা হয়েছে। যার ফলে সম্প্রদায় ভিত্তিক যেমন উন্নতি হবে তেমনি দুর্গম এলাকায়ও উন্নয়নের ছোয়া লাগবে।


অন্যদিকে জেএসএস জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা বলেন, সদস্য সংখ্যা বৃদ্ধি সম্পূর্ণ চুক্তি বিরোধি। চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না করে জেলা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি জনগণের কল্যাণ আসবেনা। বরং জেলা পরিষদে দুর্নীতি আরো বৃদ্ধি পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ