• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের কম্বল বিতরণ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2019   Wednesday

রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় দুঃস্থ, অসহায়, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করছে পাহাড়ের স্বেচ্চাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট।

 

ঢাকার বিডি জবস স্বস্তি লিমিটেডের চেয়ারম্যান আহমদ ইসলাম মুকশিত, ঢাকার কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান মাছুম, তামান্না হাসান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল আর্থিক সহায়তা দেন।

 

তানঝাঙ্ শিল্পী গোষ্ঠীর সার্বিক সহযোগিতায় বুধবার  কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি মৌজার দুর্গম পাহাড়ি গ্রাম উল্টাপাড়ায় অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় দৈনিক যুগান্তরের রাঙামাটি প্রতিনিধি ও পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, এ ট্রাস্টের সভাপতি কবি ও সাহিত্যিক প্রগতি খীসা, ঢাকার কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান মাছুম, স্থানীয় প্রথাগত নেতৃত্ব হেডম্যান পরিবারের জৈষ্ঠ সদস্য মনিন্দ্র তালুকদার, ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বও ওয়ার্ড সদস্য তুষার কান্তি চাকমা, মন্টু বিকাশ চাকমা, তানঝাঙ্ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সচিব চাকমা নবীন, সুপ্রিয়া চাকমা, ত্রিরতন চাকমা প্রমুখ।

 

এছাড়া পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক বিনয় বিকাশ তালুকদার, নতুন ধন চাকমা ও জিনামনি চাকমার নেতৃত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উপর পানছড়ি ও নিচু পানছড়ি এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ