• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে মংসাজাই চৌধুরী’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2020   Monday

পার্বত্য খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বির্নিমাণের অন্যতম প্রবক্তা, আশির দশকের বিশিষ্ঠ পাহাড়ি নেতা মংসাজাই চৌধুরী গুম হবার ৩১-তম বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে জেলা শহরের ‘মারমা উন্নয়ন সংসদ (মাউস)’-এর মিলনপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাঁর (মংসাজাই চৌধুরী) সন্তান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

মাউস-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, মাউস-এর কেন্দ্রীয় সা: সম্পাদক ও জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক মংসুইপ্রু চৌধুরী অপু, বিশিষ্ঠ লেখক ও গবেষক অংসুই মারমা এবং সমাজকর্মী মংনু মারমা বলি।

 

সভা শুরুর আগে সভায় উপস্থিত সকলে অস্থায়ী বেদীতে স্থাপিত মংসাজাই চৌধুরী’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

 

সভায় বক্তারা মংসাজাই চৌধুরী’র জীবন ও কর্মের স্মৃতিচারণ করে বলেন, আশির দশকে পার্বত্য খাগড়াছড়ি জেলার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি চলাকালে শান্তি ও সম্প্রীতি ধরে রাখতে তিনি সাহসী ভূমিকা পালন করেন। রাজনৈতিক চাপে যাতে পাহাড়িরা নিজ জন্মভূমি ও ভিটেমাটি ছেড়ে শরণার্থী না হোন, সেজন্য জোরালো জনমত গঠনে সক্রিয় ছিলেন। অধিকন্তু তিনি পাহাড়ি-বাঙালি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে প্রভাবশালী রাজনৈতিক শক্তির বিপক্ষে দাঁড়িয়েছিলেন। আর এজন্যই অপশক্তি তাঁকে ১৯৮৯ সালের ১৩ জানুয়ারি গুম করে ফেলেন।

 

স্মরণ সভা শেষে মংসাজাই চৌধুরী’র আত্মার শান্তি কামনায় দরিদ্র মানুষদের মধ্যে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, মংসাজাই চৌধুরী বাংলাদেশের মারমা জাতিগোষ্ঠির সামাজিক সংগঠন ‘মাউস’-এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন। তিনি ১৯৩৬ সালের ২৩ জানুয়ারি গুইমারার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগস্খহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ