• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ফারুয়া ইউনিয়ন পরিষদের পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2020   Tuesday

বিলাইছড়িতে সোমবার ফারুয়া ইউপি’র আয়োজনে এক পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে।


জুম ফাউন্ডেশন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন লিডারশীপ টু এনসিউর এডুইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্প এর সহযোগিতায় বিলাইছড়ি ইউপি হলরুমে তিনদিন ব্যাপী সভার আয়োজন করেছে ফারুয়া ইউনিয়ন পরিষদ। ফারুয়া ইউপি’র চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা, জুম ফাউন্ডেশন এনজিও’র উপজেলা ফ্যাসিলিটেটর রতন জ্যোতি চাকমা ও নন্দন দেওয়ান। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি, স্বাস্থ্য, প্রাণী সম্পদ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এর প্রতিনিধি বৃন্দ এবং ফারুয়া ইউপি’র সচিব ও সকল ওয়ার্ড সদস্যগণ।


উপজেলা ফ্যাসিলিটেটর রতন জ্যোতি চাকমা বলেন, লীন প্রকল্পের কাজ হচ্ছে ইউপি থেকে উপকারভোগীদের প্রকৃত চাহিদা নিরুপন করার মধ্য দিয়ে তা পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রকৃত সেবা নিশ্চিত করা। কারণ প্রতি বছর ইউনিয়ন পরিষদ থেকে যে বাজেট প্রনয়ন করা হয় তাতে জনগণের প্রকৃত চাহিদা নিরুপন করা হয়না। এবং অনেক সময় তা উপজেলা লাইন ডিপার্টমেন্টের সাথেও সামঞ্জস্য পূর্ণ না হওয়ার কারণে প্রকৃত উপকারভোগীরা পুষ্টিসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। সেজন্য জুম ফাউন্ডেশন এর লীন প্রকল্পের কাজ হচ্ছে ইউপি এবং উপজেলা পর্যায়ে সরকারের সেবাদানকারী বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন করে দেওয়া মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়া। এসময় তিনি বিশেষ করে পুষ্টির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ