• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

জুরাছড়িতে জেলা পরিষদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2020   Tuesday

মঙ্গলবার রাঙামাটির জুরাছড়িতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

 

জুরাছড়ি জেলা পরিষদ বিশ্রামাগারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃক দূর্গম জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  করেন জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

বিতরন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিরঞ্জীব চাকমা, সাংগঠনিক সম্পাদক উত্তম চাকমা, ২নং বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল চাকমা, মিন্টু চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞানমিত্র চাকমা, সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা’সহ এলাকার গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এসময় জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, জুরাছড়ির বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষ শীতে দুর্ভোগ পোহাচ্ছে। শীতার্ত এ সব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেন না, এখানকার খেটে খাওয়া মানুষ প্রতিদিন যা রোজগার করে, তা দিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তাদের অনেকের পক্ষেই শীতবস্ত্র কেনা সম্ভব হয় না। তাই সমাজের সর্বস্তরের মানুষের কর্তব্য অসহায়দের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা।

 

তিনি আরো বলেন, নিঃস্বার্থভাবে বিপদগ্রস্থ মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। রাঙ্গামাটি জেলা পরিষদের ন্যয় অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দল অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমাজের দুঃস্থ অসহায় মানুষ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন ।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ