• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়িতে বেইন বুনন প্রশিক্ষন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2020   Wednesday

ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য অঞ্চলে এই প্রথম বেইন বুনন (কোমর তাঁত) প্রশিক্ষন কর্মশালা করা হয়েছে। 

 

ওমান প্রবাসী জিতু মৎসুদ্দী’র অর্থায়নে ও নির্মল চাকমা, পরেশ চাকমা, উৎপল চাকমার সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ঝাগুরনালা গ্রামের ‘ভাইবোন মৈত্রী কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সম্প্রতি বেইন বুনন (কোমর তাঁত) প্রশিক্ষন কর্মশালাটি হয়।


প্রশিক্ষণ কর্মশালাটি শুভ উদ্বোধন করেন হিল কালচার অর্গানাইজেশনের সাধারন সম্পাদক তাপস ত্রিপুরা। ‘ভাইবোন মৈত্রী কৃষি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান খোকন বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, চাকমা কালচার কাউন্সিল বাংলাদেশ (সিসিসিবি)কেন্দ্রিয় সহ-সভাপতি পরেশ চাকমা, সাধারন সম্পাদ উৎপল চাকমা, নির্মল চাকমা(কারেজ) কিকো চাকমা প্রমূখ।


প্রশিক্ষণ কর্মশালায় ৫জন প্রশিক্ষককে সন্মানী ভাতাসহ ২৫জনকে পুরস্কার দেওয়া হয়েছে এবং ও প্রায় শতাধিক শিশু ও নারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ