• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2020   Tuesday

পার্বত্য এলাকায় অধিকাংশ জনগোষ্ঠী সঠিক তথ্য না পাওয়াই বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। এ সব এলাকায় যুবক-যুবতীদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ গড়ে তুলে জনশক্তিতে রূপান্তর করতে হবে।

 

মঙ্গলবার ‘‘জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটোই পায়’’ প্রতিপাদ্যকে  সামনে রেখে নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন  নিশ্চিত করার জন্য বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

 

জুরাছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্তাবধানে উপজেলা সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যার সুরেশ কুমার চাকমা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ত্রিতন চাকমা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ মতিউর রহমান, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রাঙামাটি জেলা টিটিসি’র প্রশিক্ষক গোলাম মোঃ সরওয়ার, স্থানীয় হেডম্যান, কার্ব্বারী, শিক্ষকসহ  বিভিন্ন ইলেকট্রেনিক ও প্রিন্ট মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সাংবাদিক সুমন্ত চাকমা বলেন, সবার আগে প্রয়োজন জনসচেতনতা সৃজন করা। জনগণকে সম্পৃক্ত না করলে কোন উদ্যোগই সফল হয় না।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে ১ হাজার যুব-যুব মহিলা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে সরকার  আগামী ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ‘কেয়ার ওয়ার্কার, ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন, কনস্ট্রাকশন, শিপবিল্ডিং/শিপ মেশিনারী, অটোমোবাইল মেন্টেনেন্স, এভিয়েশন ইন্ড্রাস্ট্রি,বিল্ডিং ক্লিনিং ম্যানেজমেন্ট,ইন্ডাস্ট্রি মিশিনারী, একোমেন্ডেশন,এপ্রিকালচার, ফিসারী এন্ডভেবারিজ, ফুড সার্ভিস, ইলেকট্রিকেল, মেশিন পার্টস এন্ড টুলিং, প্রিকাস্ট ম্যানুফেকচারিং ওয়ার্কস সহ ১৫টি ট্রেডে জনবল নিয়োগ করবে জাপান সরকার। জাপান গমন ইচ্ছুক যে কোন একটিতে প্রশিক্ষণ গ্রহন করে প্রস্তুত নিতে হবে।

--হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ