• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020   Tuesday

“এসো মাদক ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটি বরকলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টিতে শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজরুল হক। প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ। বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমি সুপারভাইজার মোঃ তানভীর মাহম্মদ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমূখ। এসময় বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ বজলুল করিম(মানিক),উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভীক চাকমা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা বিদ্যুৎ কুমার চাকমা সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারী,যুবক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, মাদক সেবন একটা সামাজিক অবক্ষয়। মাদকের শুরু হয় সিগারেট দিয়ে এবং শেষ হয় হেরোইন দিয়ে।মাদক বাংলাদেশের জন্য বড় হুমকি। তাই বর্তমান সরকার দেশের উন্নয়নের লক্ষ্যে সন্ত্রাস দমন,দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা,জঙ্গি দমন সহ বিভিন্ন কার্যক্রমের  পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতাকে বজায় রাখতে এবং দেশকে ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে সকল পেশার মানুষকে মাদক নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসা উচিৎ। কেননা মাদক সামাজিক স্থিতিশীলতা ধ্বংস করে।সমস্ত কিছুর ধ্বংসের মূল হচ্ছে মাদক।মাদক শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করে না সামাজিকভাবেই লাঞ্চিত করে এবং শারীরিকভাবেও ক্ষতি করে।সেইজন্য মাদকের বিরুদ্ধে রুখে দাড়িয়ে সামাজি প্রতিরোধ গড়ে তুলতে হবে।তবে সবার আগে মাদক সেবনে সকলে সোচ্চার হওয়া দরকার।

 

বক্তারা আরো বলেন শিক্ষাঙ্গন হচ্ছে পবিত্র স্থান। সুতরাং শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখতে হবে। এমনকি সকল শিক্ষার্থীদেরও মাদক সেবন থেকে বিরত থাকাতে হবে। শিক্ষার্থীদের মাদকের নেশা বাদ দিয়ে লেখাপড়া ও জ্ঞানের নেশা গ্রহণের জন্য বক্তারা সুপরামর্শ দেন।এছাড়াও  মাদকের সুফল ও কুফল সম্পর্কিত বিষয়ে বক্তারা আলোকপাত করেন।সর্বশেষ বরকল উপজেলাকে মাদকমুক্ত রাখতে সকলে অঙ্গীকার করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ