• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে অপহৃত ইউপি সদস্য মংচিং মারমার মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2020   Thursday

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ইউপি সদস্য মংচিং মারমা অপহরণের ১০’দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। ফলে অপহরণ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

 

এদিকে, মংচিং অপহরণ ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাইখালী ইউপির উদ্যোগে এক মানববন্ধন ও প্রভিবাদ সভা করা হয়েছে।  

 

প্রতিবাদ সভায় অপহৃতের বড় ভাই আবুমং মারমা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাইকে যারা অপহরণ করেছে  তাদের নিকট অনুরোধ জানিয়ে তিনি বলেন, অন্তত তার ছোট শিশু সন্তানের দিকে তাকিয়ে অতিশয় মংচিংকে মুক্তি দেওয়া হউক। 

 

ইউপি সদস্য মংনুচিং মারমা বলেন, রাইখালী এলাকা এখন সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক হত্যা, অপহরণ ও ডাকাতির মতো ঘটনা ঘটায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। তিনি অবিলম্বে ইউপি সদস্য মংচিং এর মুক্তির দাবি জানান।

 

 রাইখালী ইউপি ছাত্রলীগের সভাপতি মো. সালাউদ্দিন বলেন, রাইখালীতে অপহরণ সহ একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ঘটলেও অপহৃতদের উদ্ধারে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো নয়। 

 

রাইখালী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, একের পর এক রাইখালীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস, অপহরণ ও হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ ইউপি সদস্যকেই সশস্ত্র সন্ত্রাসীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার ১০দিন অতিবাহিত হলেও তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতের পরিবারের ছোট ছোট কোমলমতী শিশুদের দিকে তাকিয়ে হলেও তাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান তিনি। 

 

 মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, অপহৃতের স্ত্রী সামাউ মারমা, অপহৃতের মেঝ ছেলে হ্লাচাই মারমা, পরিবারের সদস্য, রাইখালী ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি সদস্য সহ ইউনিয়নবাসীরা।   

 

চন্দ্রঘোনা থানা অফিসার ইনর্চাজ মো. আশ্রাফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সদস্য উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

 

উল্লেখ্য, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার নিজ ঘর থেকে গেল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত প্রায় ১১টায় ইউপি সদস্য মংচিং মারমাকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ৩ দিন পর ২১ফেব্রুয়ারী তার স্ত্রী চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ