• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে এমএলই কর্মসূচী বাস্তবায়নের প্রতিবন্ধকতাসমুহ চিহ্নিত করণ ও করণীয় শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2020   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে এমএলই(মাল্টি ল্যাংগুয়েস এডুকেশন) কর্মসূচী বাস্তবায়নের প্রতিবন্ধকতাসমুহ চিহ্নিত করণ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শিক্ষা অফিস,খাগড়াছড়ি রির্সোস সেন্টার, সেতু এমএলই প্রকল্প ও জাবারাং কল্যান সমিতির উদ্যোগে, জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা সভাপতিত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক মংক্যচিং চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্ভোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন,সদরের ইউআরসি ইন্সট্রাক্টর রিন্টু কুমার চাকমা,উপজেলার সহাকারি শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা,মোঃ মঞ্জুর মোরর্শেদ,সুপায়ন চাকমা, এমএলই কর্মসূচী সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা। কর্মশালায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন প্রধান শিক্ষক ৯ জন সহকারি শিক্ষক এসএমসি সদস্য ও মা দলের ৩ সদস্য অংশ গ্রহন করেন।

 

কর্মশালায় সরকারের ঘোষিত প্রাথমিক শিক্ষায় মাতৃভাষায় শিক্ষাদান কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমুহ চিহ্নিত করে করণীয় সর্ম্পকে আলোচনা করা হয়।

 

কর্মশালায় বক্তারা বলেন প্রাথমিকে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী শিক্ষাথীদের স্ব স্ব মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন  প্রতিবন্ধতা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এসব প্রতিবন্ধতাগুলো হল প্রতিবন্ধকতা হচ্ছে প্রথমত বিদ্যালয়ে এমএলই  পাঠ্য পুস্তক ব্যবহারের জন্য সরকারের সুনিদিষ্ট কোন নির্দেশনা নেই,ব্রিজিং পদ্ধতি সর্ম্পকে শিক্ষকের ধারনা অস্পষ্টতা,স্ব স্ব ভাষায় বর্ণমালার ধারনা না থাকা,কর্মপরিকল্পনা না থাকা,পরীক্ষা পদ্ধতিতে ভাষার সম্পৃক্ততা না।

 

বক্তারা এসব প্রতিবন্ধকতাসমুহ সরকার যদি সমাধান করেন তাইলে সরকারের স্ব স্ব মাতৃভাষায় শিক্ষাদান কর্মসূচী সফল হবে বলে মনে করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ