• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

করোনা ভাইরাসের প্রভাব
রাঙামাটিতে আওয়ামীলীগসহ জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে হতদরিদ্র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2020   Monday

করোনা ভাইরাসে সংক্রামক ঠেকাতে পাহাড়ের কর্মহীন মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

সোমবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কর্মহীন পরিবারের হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন। এছাড়াও রাঙামাটি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগেও কর্মহীন পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়েছে।

 

এ সময় আওয়ামীলীগ অফিসে ত্রাণ বিতরণ কালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের ৯ টি ওযার্ডের মোট ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ডের জন্য ১০০জনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই ত্রাণের মধ্যে ১৫ কেজি চাল, ডাল, তেল, লবন, পেয়াজসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে।

 

এদিকে করোনায় আতংকে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির সদর উপজেলার বন্দুক ভাঙ্গার দুর্গম পাহাড়ী গ্রামের মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। তিনি আজ সকালে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের ৩০ পরিবারসহ মোট ৯টি ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেন।

 

এ সময় রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা তর্পণ দেওয়ান, সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা হিরো বড়–য়াসহ ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন। এই ত্রাণের মধ্যে ১৫ কেজি চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে।

 

অন্যদিকে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২০০ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। আজ সকালে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী কর্মহীন পরিবারগুলোর হাতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী মোঃ ইসলাম উদ্দিন, রাঙামাটি পৌরসভার প্যানেল মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। পরে পৌর কাউন্সিলরগন প্রতিটি ওয়ার্ডের কর্মহীন মানুষের ঘরে ঘরে এইসব খাদ্য শস্য পৌছে দিবেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ