• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

নিম্ন আয়ের মানুষের পাশে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020   Tuesday

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও গণরিবহন-হাটবাজার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ  থাকায় জনজীবনে বিরুপ প্রভাব সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে আবাদি জমির পরিমাণ কম হওয়ায় বাজারে মৌসুমি শাক-সবজির দামও চড়া। এই অবস্থায় নিম্নবিত্ত-শ্রমজীবি-প্রান্তিক ও দরিদ্র মানুষদের জীবন জীবিকা দুরুহ হয়ে পড়েছে।

 

আর এসব মানুষের অবস্থা সরেজমিন দেখতে বেরিয়েছিলেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল মো: ফয়জুর রহমান। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ি। হঠাৎ করে চলন্ত গাড়ীগুলোর একদম শেষের গাড়ীটি থেমে গেল। একটু পরে পেছনে আসতে শুরু করলো গাড়ীটি। রাস্তায় অযথা ঘোরাফেরা করা পথচারীরা দ্রুত পা চালিয়ে সরে যেতে লাগলো। গাড়ী থেকে নামলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।  তাঁর পিছু পিছু আরও কয়েক জন। এমন সময় বাজার থেকে সবুজবাগ এলাকার বাড়ি ফিরছিলেন পঞ্চাশোর্ধ্ব বয়সী প্রতিবন্ধী খোরশেদ আলম। সবাই সরে যেতে পারলেও পায়ের জোর না থাকায় মুখোমুখি হতে হলো রিজিয়ন কমান্ডারের। ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান কথা শুরু করলেন প্রতিবন্ধী খোরশেদ আলমের সাথে। জিজ্ঞাসা করলেন, সরকার নিষেধ করার পরও কেন ঝুঁকি নিয়ে সড়কে ঘোরাফেরা করছেন? দুস্থ খোরশেদের সহজ সরল উত্তরে কথা না বাড়িয়ে তার হাতে তুলে দিলেন একটি কাটুন। কাটুনে একটি পরিবারের একসপ্তাহ চলতে পারার মতো খাদ্যশস্য দেয়া আছে জানিয়ে আগামী ৭ দিন বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন রিজিয়ন কমান্ডার।

 

শুধুমাত্র প্রতিবন্ধী খোরশেদ আলমকে নয়, শাপলা চত্বরের বিভিন্ন অলিগলিতে থাকা রিক্সা চালকদের সাথে কথা বলেন রিজিয়ন কমান্ডার। করোনা ভাইরাসের সংক্রামণ এড়াতে ঝুঁকি নিয়ে সড়কে বের না হওয়ার অনুরোধ জানিয়ে তাদের হাতেও তুলে দেন ত্রাণভর্তি কাটুন। শাপলা চত্বর ছাড়াও নারিকেল বাগানসহ বিভিন্ন এলাকা ঘুরে গরীব, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে তুলে দেন ত্রাণসামগ্রী। সবাইকে অনুরোধ করে বলেন, করোনা ভাইরাসের সংক্রামণ এড়াতে আগামী ৭-৮ দিন যেতে কেউ ঘর থেকে বের না হোন।

 

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে কথা বলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান। সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে উদ্বুদ্ধ করার কাজে কেউ যাতে হয়রানি কিংবা অন্যায়মূলক আচরণের শিকার না হোন সেদিকে লক্ষ্য রাখতে বলেন। 

 

এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ