• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন
বিলাইছড়িতে দুই শতাধিক লোকজনদের অর্থ সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2020   Thursday

করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির বিলাইছড়িতে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার ৪টি ইউনিয়নের দুই শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য এক লাখ টাকার  অর্থ সহায়তা  প্রদান করেন পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিব, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তংচঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, তিনকুনিয়া মৌজার হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সহ-সভাপতি রাসেল মারমা, প্রাক্তন সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, প্রাক্তন দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

এসময়  জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য ৪টি ইউনিয়নের দুই শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ শত টাকা করে এক লাখ টাকা প্রদান করা হয়।

 

জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধৈর্য সহকারে ঘরে অবস্থান করতে হবে। সারাদেশে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে সরকার করোনা প্রতিরোধমূলক সামগ্রী, খাদ্যদ্রব্য ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সচেতনতাই আমাদের নিজেকে, আমাদের পরিবার এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

 

তিনি আরো বলেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের দুস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িতে দিতে আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ