• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বন্দুকভাঙ্গায় ১শ গরীব ও কর্মহীনদের ত্রাণ সামগ্রি বিতরণ করলেন ব্যবসায়ী তপন চাকমা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2020   Monday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার নিজ উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি এলাকায় গরীব ও কর্মহীন ১শ জনের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী তপন চাকমা। 

 

উল্লেখ্য, ভারতের কলকাতার নারায়না স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ও তপন চাকমা ছেলে প্রয়াস চাকমা গেল ১৪ মার্চ ভারত থেকে বাংলাদেশে আসার পর রাঙামাটি শহরের বনরুপার নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিল। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে তাকে শারীরিক সম্পুর্ণ সুষ্ঠ রয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ছাড়পত্র দেয়। প্রয়াস চাকমার আর্শীবাদ স্বরুপ এলাকার হত দরিদ্র ও কর্মহীন লোকজনদের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।


জানা গেছে, তপন চাকমা তার ছেলে প্রয়াস চাকমার সৌজন্য সোমবার রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি এলাকায় গরীব ও কর্মহীন ১শ জনের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন ব্যবসায়ী তপন চাকমা ও তার ছেলে প্রয়াস চাকমা। এসময় ব্যবসায়ী আর্যমিত্র চাকমা ও রনি চাকমা উপস্থিত ছিলেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রির মধ্যে ছিল দশ কেজি চাউল, ১লিটার তৈল, দুই কেজি আলু,ডাল ও শুকতি মাছ।


বিশিষ্ট ব্যবসায়ী তপন চাকমা জানান, তার ছেলে প্রয়াস চাকমা ভারতের কলকাতার নারায়না স্কুলে তৃতীয় শ্রেনীতে পড়ে। গেল ১৪ মার্চ সে ভারত থেকে বাংলাদেশে আসার পর রাঙামাটি শহরের বনরুপার নিজ বাসায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিল। হোম কোয়ারেন্টাইন শেষ করার পর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হয়। তার ছেলে সুস্থ ও সফলভাব হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করায় সবাইয়ের আর্শীবাদ স্বরুপ ১শ জন গরীব ও কর্মহীনদের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরন করা হয়েছে। তিনি তার ছেলের জন্য আর্শীবাদ ও দোয়া কামানা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ