• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মাটিরাঙ্গায় করোনা প্রতিরোধে মাঠে একঝাঁক স্বেচ্ছাসেবী

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2020   Thursday

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলাবাসীকে সুরক্ষা করতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাঠে নেমেছে যুব রেড ক্রিসেন্ট এবং ছাত্র ও যুবলীগের একঝাঁক তরুণ। তাঁরা মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করে গড়ে তোলাসহ মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং ও জীবানুনাশক স্প্রে কার্যক্রম চালাচ্ছে।

 

কার্যক্রমের অংশ হিসেবে তরুন স্বেচ্ছাসেবীরা মাটিরাঙা উপজেলা পরিষদ চত্বর, মাটিরাঙ্গা বাজার, নতুনপাড়া, ১০ নম্বর এলাকায় সচেতনতামূলক মাইকিং ও জীবাণুনাশক স্প্রে করছে। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন।

 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান  `করোনা এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় দুর্যোগ। এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলের এগিয়ে আসা প্রয়োজন। জনগণকে সচেতন করার মাধ্যমেই এ দুর্যোগ থেকে সকলকে নিরাপদ রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

 

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তরুনদের ভালো কাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তরুণদের হাত ধরেই মাটিরাঙ্গার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত হবে। তিনি চিকিৎসা নয়, জনসচেতনতার মাধ্যমেই সম্মিলিতভাবে এ দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ